সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

ধর্ম উপদেষ্টার সঙ্গে সিলেট আলেম প্রতিনিধির সাক্ষাৎ, আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টার সঙ্গে সিলেট আলেমওলামার সাক্ষাৎ

|| হাসান আল মাহমুদ ||

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাত করেছেন সিলেটের আলেমসমাজের একটি প্রতিনিধি দল। এসময় তারা উপদেষ্টার কাছে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিয়োগসহ নানা বিষয়ে লিখিত প্রস্তাবনা তুলে ধরেন।

আওয়ার ইসলামকে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক।

তিনি জানান,  গত শনিবার সিলেটের বিদগ্ধ আলেম শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটি (দা.বা.) এর নেতৃত্বে আলেমওলমার একটি প্রতিনিধি দল ধর্ম উপদষ্টা ড. আ ফ মা খালিদ সাহেবের সাকত্ষাতে আসেন। তাঁরা কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মতৎপরতা বৃদ্ধি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যোগ্য খতিব নিয়োগসহ সমসাময়িক নানা বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এর কাছে প্রস্তাবনা ও দাবি আকারে পেশ করেন।

ইকরাম জানান, ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আপনাদের প্রস্তাবনার যৌক্তিক দিকগুলো নিয়ে আমরা কাজ করবো। আপনারা সরকারকে সহযোগিতা করুন, সরকার জনগণের যৌক্তিক দাবিদাওয়া আমলে নিয়ে দেশ গঠনে কাজ করছে।

মতবিনিময় সাক্ষাতে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের মহাপরিচালক ও মাসিক আল ফারুক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মাসিক আল ফারুকের সম্পাদকমন্ডলীর সভাপতি মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ সালীম কাসেমী, আল-আশরাফ ফুযালা পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসমত উল্লাহ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী ও মাওলানা শাহিদ হাতীম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ