শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের

সিলেটে কাল থেকে মাওলানা মামুনুল হকের পথসভা ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক। ফাইল ছবি।

|| হাসান আল মাহমুদ ||

সিলেটে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) পথসভা ও সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রধান অতিথি হিসাবে থাকছেন দলটির মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

দলটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদ জামান আওয়ার ইসলামকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী এই পথসভা ও সমাবেশ ৪ ও ৫ সেপ্টেম্বর চলবে।

জানা গেছে, মাওলানা মামুনুল হক আগামীকাল সিলেটের উদ্দেশে ঢাকা হতে রওনা দিবেন। করবেন পথে পথে সমাবেশ। দিবেন জাতির উদ্দেশে বক্তৃতা।

দলটির সূত্রে জানা গেছে, এই পথসভা ও সমাবেশ সিলেটের মাধবপুর (বাদ আসর) স্থান: মাধবপুর বাজার, শায়েস্তাগঞ্জ (বাদ মাগরিব) স্থান: নতুনব্রীজ চত্বর, বাহুবল (বাদ এশা) স্থান: বাহুবল বাজারে অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ