শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের

কাল বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কাল বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন মুফতী সৈয়দ ফয়জুল করীম

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুরসহ আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। এখনো আটকা পড়ে আছেন অগণিত অসহায় মানুষ।  সর্বস্তরের মানুষ যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। বিপর্যস্ত মানুষের পাশে জীবন বাজি রেখে দাঁড়িয়েছে দেশের আলেম সমাজ। আলেমদের বিভিন্ন সেবা সংস্থা, সংগঠন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এদিকে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা নিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

সংগঠনটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, শায়েখে চরমোনাই প্রথমে সোনাইমুড়ী কামিল মাদরাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এরপর কানকিরহাট উচ্চ বিদ্যালয়, সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া থানার প্রত্যন্ত দুর্গম এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।

এর আগে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে ‘উপহারসামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ’ করেছেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এছাড়া, বানভাসি মানুষের জন্য সংগঠনটির ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় দুর্যোগ সহায়তা টিমসহ জরুরী কর্মসূচি ঘোষণা করে বন্যকবলিত এলাকায় সক্রীয় আছে বলে জানা গেছে।

সংগঠনটির কর্মসূচিতে রয়েছে-০১. দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম। ০২. শুকনো খাবার বিতরণ। ০৩. পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ। ০৪. প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান ও ০৫. প্রয়োজনীয় পোশাক বিতরণ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ