বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশ রক্ষায় বাঁধ নির্মাণের দাবি প্রকট হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ রক্ষায় বাঁধ নির্মাণের দাবি প্রকট হচ্ছে

|| হাসান আল মাহমুদ ||

সম্প্রতি ভারতের উজানের পানি ও ভারী বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায়। প্রবল বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। এখনো আটকা পড়ে আছেন অগণিত অসহায় মানুষ। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাবি, জাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

এদিকে স্যোশাল পাড়ায় ভারতের বাঁধ খুলে দেয়ার ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠে। পাশাপাশি ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতেও বাঁধ তৈরীর উদ্যোগ নেয়ার দাবি প্রকট হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান লিখেন, ‘মেট্রোরেল-কর্ণফুলি টানেলের চেয়ে ফারাক্কার মতো à¦