বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হতাহতদের ১০ কোটি টাকা সহায়তা দিচ্ছেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও শায়খ আহমাদুল্লাহ

|| কাউসার লাবীব ||

জুলাই বিপ্লবে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমূখ।

শায়খ আহমাদুল্লাহ আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের জানান, আস-সুন্নাহ ট্রাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সহায়তায় এ পর্যন্ত পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

তিনি বলেন, আহত রোগীদের যে ভয়াবহ অবস্থা তা সরাসরি এসে