মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

বসনিয়ায় সার্বিয়ান ধ্বংসপ্রাপ্ত সাড়ে চারশো বছর আগের মসজিদ পুনঃরুদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বসনিয়ায় সার্বিয়ান ধ্বংসপ্রাপ্ত সাড়ে চারশো বছর আগের পুনঃরুদ্ধারকৃত ঐতিহাসিক সিনান বে মসজিদ

|| হাসান আল মাহমুদ ||

বসনিয়ায় সার্বিয়ান বাহিনী দ্বারা ধ্বংস হওয়া সাড়ে চারশো বছর আগে নির্মিত ঐতিহাসিক ‘সিনান বে’ মসজিদ পুনঃরুদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মসজিদটির পূর্ববর্তী প্রকৃত নকশাও। উম্মুক্ত করে দেয়া হয়েছে সর্বসাধারণের জন্য। তুর্কি সরকারি দাতা সংস্থার উদ্যোগে ঐতিহাসিক এ মসজিদটির পুনঃর্নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

১২ জুলাই ২০২৪ প্রকাশিত আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ‘প্রায় ত্রিশ বছর আগে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা যুদ্ধে সার্বিয়ান বাহিনী দ্বারা ধ্বংস করা হয় অনেক মসজিদ। তন্মধ্যে অন্যতম হচ্ছে সাড়ে চারশো বছর আগে নির্মিত বসনিয়ান শহরের ‘সিনান বে মসজিদ’।

মসজিদটি ১৫৭০ সালে হার্জেগোভিনায়ার ক্যাজনিসে অবস্থিত চিনজা শহরে অটোম্যান গ্র্যান্ড ভিজিয়ার সোকোল্লু মেহমেদ পাশার জামাতা সিনান বে দ্বারা প্রথমবারের মতো নির্মিত হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে বসনিয়ার ইসলামিক ইউনিয়নের প্রেসিডেন্ট হুসেইন কাভাজোভিচ তার বক্তৃতায় বলেন, ‘সিনান বে মসজিদ তার স্থাপত্যের সৌন্দর্যের দিক থেকে বসনিয়ার মসজিদগুলোর মধ্যে শীর্ষে।

তিনি আরও বলেন, ‘মসজিদটি উসমানীয় সাম্রাজ্যের উত্থানের সময় নির্মিত হয়েছিল, এবং এর নির্মাণটি প্রতিবেশী ভবনগুলির সাথে ধ্বংস হওয়ার আগে ৪২২ বছর ধরে সংরক্ষণ করা হয়েছিল’।

তিনি মসজিদটি পুনরুদ্ধার করার জন্য তুর্কি জনগণ, তাদের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং তুর্কি সরকারি দাতা সংস্থাকে ধন্যবাদ জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ