|| হাসান আল মাহমুদ ||
ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’র ৬ষ্ঠ কাউন্সিল ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৬ জুন ২০২৪ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী সভাটি অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
জানা যায়, কাউন্সিলে ইসলামী লেখক ফোরামের দুই বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে।
বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকবৃন্দ উপস্থিত থাকবেন।
ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে