মাওলানা মুহাম্মাদ সালমান নদভী। বহুমুখী প্রতিভার অধিকারী একজন নিভৃতচারী আলেম। রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদ’র মুহতামিম। ইসলাম শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে সম্প্রতি আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন হাসান আল মাহমুদ। সঙ্গে ছিলেন মুহাম্মাদ বিন ইয়ামীন। সাক্ষাৎকার সহযোগিতায় ছিলেন দারুর রাশাদের শিক্ষক মাওলানা এনামুল করীম ইমাম।
প্রথম পর্বের লিংক : কর্মমুখী কারিগরি শিক্ষার তাগিদ দেয় ইসলাম: মাওলানা মুহাম্মাদ সালমান নদভী
আওয়ার ইসলাম: আকাবির-আসলাফরা শুধু মাদরাসা-মসজিদে নির্ভর ছিলেন না, নমুনা হিসাবে তাদের কয়েকজনের গল্প শুনতে চাই
মাওলানা মুহাম্মাদ সালমান নদভী: সকল যুগের শ্রেষ্ঠ মানবগণ হালাল জীবিকা উপার্জনে তৎপর ছিলেন। নবি-রাসুলগণ মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তà