|| কাউসার লাবীব ||
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেওয়ায় ৫ শিক্ষার্থীকে ওমরায় পাঠাচ্ছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা।
ওমরা পুরস্কার পাওয়া সৌভাগ্যরা হলেন হলেন সানাবিয়া উলইয়া জামাতের শিক্ষার্থী যিমাম আহমাদ ও শাহ্ ইফতিখার তারিক, মুতাওয়াসসিতাহ জামাতের মোহা. আব্দুর রহিম, ইবতিদাইয়্যাহ জামাতের মো. মাহবুবুল হক মাহাদী ও তানভির মজুমদার।