|| নুর আলম সিদ্দিকী ||
বিবাহ একটি পবিত্র বন্ধন। আল্লাহ তায়ালার বিধান। প্রয়োজনের প্রেক্ষিতে সামর্থ্য অনুযায়ী একাধিক বিবাহের অনুমতি দিয়েছে ইসলাম। একাধিক বিয়ে করলে যথাযথ সম্মান, আচরণ ও মর্যাদায় সমতা রক্ষা করারও নির্দেশনা রয়েছে ইসলামে। কিন্তু বর্তমানে ‘মাসনা, সুলাসা, রুবায়া’ তথা একাধিক বিয়ে করার প্রমোট-উৎসাহ লক্ষ করা যাচ্ছে। একাধিক বিয়ে করার সামর্থ্য, শর্তাবলী ইত্যাদি বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন দেশের চিন্তাবিদ তরুণ আলেমগণ।
তাদের মতে, ‘মাসনা কলোনীর নামে একশ্রেণীর মানুষ খাহেশাতের মোহে পড়ে যা করছেন তা শরঈ বিধানকে বিকৃত করার শামিল। মাসনা স্ত্রীদের রাখার জন্য আলাদা কলোনি করা হলে এই সংস্কৃতি আর রক্ষিতা সংস্কৃতির মধ্যে পার্থক্য কী থাকলো?’
বিশিষ্ট লেখক সোশ্যাল এক্টিভিজ তরুণ আলেম সাইমুম সাদী বলেন, ‘প্রয়োজনের প্রেক্ষিতে একাধিক বিবাহ করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু সমাজে একাধিক বিয়ে নিয়ে অনেক মিস ইউজ হচ্ছে। একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করা। আবার à¦