মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

পটিয়া মাদরাসার ‘ইফতেতাহি দরসে’ আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার নতুন শিক্ষাবর্ষের ইফতেতাহি দরস প্রদান করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

জানা যায়, আজ বুধবার (১ মে) দুপুর ১২টা নাগাদ তিনি পটিয়া মাদরাসায় পৌছেন। এ সময় তার সঙ্গে ছিলেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ নেতৃস্থানীয় আলেমগণ।

পটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা সলিমুদ্দিন মাহদি কাসেমী আওয়ার ইসলামকে জানান, আজ জামিয়ায় ইফতেতাহি দরস উপলক্ষ্যে ইতোমধ্যেই দেশের প্রবীণ ও সিনিয়র আলেমগণ উপস্থিত হয়েছেন। এখন অনুষ্ঠান চলছে। বুখারি শরিফের দরস প্রদান করছেন বেফাকের সদর আল্লামা মাহমুদুল হাসান।

‘এর আগে হাইয়াতুল উলয়া’র কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও জামিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী ছাত্রদের উদ্দেশ্যে নসিহত প্রদান করেন। এবং হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মহোদয়ের হাতে হাইয়াতুল উলয়ায় মেধা তালিকায় স্থান পাওয়া ৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।’ - জানান মাওলানা সলিমুদ্দিন মাহদি কাসেমী

তিনি আরো জানান, জামিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী ঘোষণা দিয়েছেন আগামীতে যদি জামিয়ার কোনো ছাত্র হাইয়াতুল উলয়ার পরীক্ষায় ১ম স্থান অধিকার করতে পারে তাহলে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ