|| হাসান আল মাহমুদ ||
দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আগুনে আবহাওয়া। প্রচন্ড্র রোদ আর রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। তাপে গলছে সড়কের পিচ। উত্তপ্ত হচ্ছে ইট-পাথরের দেয়াল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষসহ হাঁসফাঁস করছে প্রাণিকুল। হিটস্ট্রোকে মরছে মানুষ প্রতিদিন। পুড়ছে ফলের বাগান, ফসলের মাঠসহ গাছপালা। জরিপ মতে চলতি এই এপ্রিল মাসে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙে টানা ২৬ দিন ধরে চলছে দাবদাহ।
সময়ের এমন নাজুক পরিস্থিতিতে বসে নেই দেশের আলেমসমাজ। আল্লাহর কাছে ক্ষমা-মাগফিরাত চেয়ে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে পড়ছেন হাদিসে বর্ণিত বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিস্কা’। সর্বসাধারণের মাঝে বিতরণ করছেন লেবুর শরবত ও ঠান্ডা। আজ শনিবার (২৭ এপ্রিল ২০২৪) আলেমসমাজের উদ্যোগে আয়োজিত দেশের মানুষের মঙ্গলকামনার্থে বৃষ্টি প্রার্থনার নামাজ ও সেবামূলক কয়েকটি কার্যক্রম তুলে ধরা হলো।
মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কা নামাজ আদায়
ত