।।তানবিরুল হক আবিদ।।
বিশেষ প্রতিবেদক
নতুন শিক্ষাবর্ষে রেকর্ড পরিমাণ ছাত্র নিয়ে আরবি সাহিত্য (আদব) বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারি রহ. ঢাকা। কওমি, আলিয়া, কলেজ মিলিয়ে দেশের প্রায় চল্লিশ জেলা থেকে পাঁচ শতাধিক ছাত্র ভর্তি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমান বাংলাদেশে এটিই সর্ববৃহৎ আদব বিভাগ।
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত শায়েখ শফিকুল ইসলাম ইমদাদী রাহাত কর্তৃক পরিচালিত জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এখন সব বয়সী আরবি ভাষা সাহিত্য পিপাসুদের প্রাণকেন্দ্র। ২০১৭ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে নিয়েছে।
জানা যায়, গত ১৭ ও ১৮ এপ্রিল আদব বিà
