বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

‘আমাদের মুরব্বি আলেমগণ শিক্ষা সিলেবাসকে সেভাবেই সাজিয়েছেন, যাতে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয়, শক্তিশালী হয়। মানতিক পড়ার দরকার নেই, তা যুগের চাহিদার সাথে মিলে না এ ধরেণের কথা অযৌক্তিক’ বলে মতামত ব্যক্ত করেন জামিয়া রাহমানিয়া আজিজিয়া’র প্রধান মুফতি ও মারকাজুল মাআরিফিন নোমানিয়া’র পরিচালক লেখক ও শিক্ষাবিদ আলেম মুফতি হিফজুর রহমান।

সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে মোহাম্মদপুর বছিলায় অবস্থিত নিজের পরিচালিত প্রতিষ্ঠান মারকাজুল মাআরিফিন নোমানিয়ায়  এক দুপুরে সাক্ষাৎকারে তিনি এই মতামত ব্যক্ত করেন।

তিনি বলেন, সিলেবাসে মানতিক শাস্ত্র দীর্ঘ বছর ধরেই আছে। আমরা যখন পড়ি, তখন মানতিকের অনেক কিতাবাদি পড়েছি।  প্রথম দিকে মীর সাইয়্যেদ শরীফ রচিত ‘সুগরà¦