|| কাউসার লাবীব ||
‘নবীজিকে চিঠি লিখে ওমরায় যাচ্ছেন ভাগ্যবান আলেম মাওলানা আমজাদ ইউনুস। আওয়ার ইসলাম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করেন আমজাদ ইউনুস।
আগামীকাল দুপুরে তিনি ওমরার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এর আগে তার ওমরা সফর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা আয়োজন করে আওয়ার ইসলাম। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) আওয়ার ইসলাম মিলনায়তনে বিদায়ি সংবর্ধনার এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মুহাদ্দিস, লেখক, গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, প্রধান আলোচক হিসেবে ঢাকার মসজিদ-ই-নুর চৌধুরীপাড়ার ইমাম ও খতিব মাওলানা খুরশিদ আলম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র পরিচালক মুহাম্মদ রাজ, অতিথি হিসেবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (ঢা.ম.দ.) এর সিনিয়র সহসভাপতি মাওলানা মুহাম্মদ আলআমিন এবং সভাপতি হিসেবে আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব উপস্থিত ছিলেন।
এদিকে অনলাইন গণমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ শীর্ষক প্রতিযোগিতা সম্পন্ন হয় । আয়োজনটির টাইটেল স্পন্সরে ছà