|| হাসান আল মাহমুদ ||
নতুন আরেকটি ইংরেজি বর্ষ আগমনের অপেক্ষায় সমগ্র বিশ্ব। ঘড়িতে রাতের ১২টার কাটা ঘুরলেই উঁকি দিবে ২০২৪ ইংরেজি সাল। প্রতিটি বছরের ন্যায় ২০২৩ সালটিও ছিলো নানা ঘটনাবহুল। সুখ-দুখ, হাসি-কান্না, আনন্দ-উৎসব নানা উপাখ্যানের সঙ্গে শোকের আবহও ছিল দেশের বরেণ্য আলেমেদের শেষ বিদায়ে। ২০২৩ সালে উল্লেখযোগ্য যেসব আলেম মহাকালের যাত্রায় শামিল হয়েছেন (মৃত্যু তারিখ ভিত্তিক) তাঁদের তালিকা তুলে ধরা হলো-
১৪ জানুয়ারি ২০২৩
পটিয়া মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ রফীক আহমদ
২০২৩ সালের শুরুতেই ইন্তেকাল করেন চট্টগ্রামের পটিয়া মাদরাসার (আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া) প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ রফীক আহমদ। ১৪ জানুয়ারি (শনিবার) ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। উপমহাদেশের খ্যাতিমান আলেম পটিয়া মাদরাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা আল-ইমাম আহমদ (রহ.) ছিলেন মাওলানা মুহাম্মদ রফীক আহমদের বাবা। মাওলানা রফীক আহমদ ১৩৬৪ হিজরি মোতাবেক ১৯৪৫ সালে চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার অন্তর্গত মোহরা গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের মোজাহের উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাইল তাকে মধু পান করান এবং তার কানে আজান দেন। ১৯৫১ সালà