|| কাউসার লাবীব ||
আগামী ৭ অক্টোবর রাজধানীর ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা’য় অনুষ্ঠিত হবে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের জাতীয় কাউন্সিল। এই কাউন্সিল নিয়ে আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মীয় অঙ্গনে উৎসাহ উদ্দীপনার কমতি নেই।
তবে ব্যাপক আলোচনা ও নানা রকম জল্পনা-কল্পনা থাকলেও একাধিক সূত্র বলছে- বেফাকের মৌলিক পদে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই নেই। বর্তমান দায়িত্বশীলদের উপরই আস্থা রাখছেন বেফাকের প্রায় সাড়ে চার হাজার ডেলিগেট। সাধারণত মজলিসে আমের সদস্যদের মতামতের ভিত্তিতে দায়িত্বশীল মনোনীত করা হয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেফাকের একজন খাস কমিটির সদস্য বলেছেন, মজলিসে উমুমির সদস্যদের মতামতই চূড়ান্ত নেতৃত্ব ঠিক করবে। তবে বর্তমান দায়িত্বশীলদের প্রতি অনেকটাই আস্থা আছে সদস্যদের।
এদিকে শাইখুল ইসলাম আলà