মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।

জানা যায়, দগ্ধরা ধূপখোলা মাছবাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। ওই দোকানে বসাছিলেন রহিম, পাশেই ছিলেন মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে।

পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুসহ তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে এসেছে। হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ