শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খুলনায় কখন কোথায় ঈদের জামাত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।

সকাল ৭.৩০টায় দৌলতপুরের দেয়ানা-পাবলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন দৌলতপুর সুলতানিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি নাজমুল হাসান।

সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাকির হোসেন।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নিরালা তাবলীগ মসজিদে সকাল সাড়ে সাতটায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর ইকবাল নগর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর ফারাজীপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজ নগর এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ আশপাশের মুসল্লিদের অংশগ্রহণে নির্মাণাধীন খুলনা কালেক্টরেট স্কুল মাঠের ঈদগাহে সকাল সাড়ে ৮টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হাফিজ নগর আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এবার দ্বিতীয়বারের মতো এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। একই সময়ে সরকারি বিএল কলেজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ