শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদি বাদশাহকে ইরান সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

সৌদি বাদশাহকে ইরান সফরের আমন্ত্রণের বিষয়টিকে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ দিনের বিরোধ অবসানের পর দ্রুত সম্পর্কের উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

সোমবার এক নিয়মিত প্রেস কনফারেন্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সৌদি বাদশাহকে আমন্ত্রণের বিষয়টি জানিয়েছেন।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতোমধ্যে সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। অবশ্য তার সফরের দিন এখনও চূড়ান্ত হয়নি।

চীনের মধ্যস্থতায় গত মাসে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের রাজি হওয়ার পর এই আমন্ত্রণ জানানো হলো। এই রাজি হওয়ার মধ্য দিয়ে সৌদি-ইরানের সাত বছরের বৈরিতার অবসান হয়। এই বৈরিতায় তেলসমৃদ্ধ অঞ্চলটির ভূরাজনীতি জটিলতায় পড়েছিল।

সৌদি বাদশাহের ইরান সফর হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি বড় ইঙ্গিত। ৮৭ বছর বয়সী বাদশাহ সালমানের স্বাস্থ্য জটিলতা রয়েছে। ২০১৯ সালের পর তিনি সৌদি আরবের বাইরে কোনও কোথাও ভ্রমণ করেননি। তার ছেলে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটি পরিচালনা করছেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ