মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নবাবপুরে অগ্নিকাণ্ডে ২০টি গুদাম পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী খবরটি
নিশ্চিত করে সাংবাদিকদের জানান, প্রায় ২০টি গুদাম আগুনে পুড়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, সুরিটোলা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে গলির ভেতরে আগুন লাগে।

তিনি বলেন, যেখানে আগুন লাগে, সেখানে দুই থেকে আড়াইশ টিনশেডের ছোট ছোট গুদাম, ওয়ার্শকপ ও ডিসেন্ট বেকারির গুদাম রয়েছে। জায়গাটি টিনশেড ঘর হলেও আইয়ুব ভবন নামে পরিচিত।

বৃহস্পতিবার রাত ১০টার পরপরই সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট নেভাতে যায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে টিনশেডে আগুন লাগার খবর আসে রাত ১০টা ৮ মিনিটে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়। পরে আরও ১৩টি ইউনিট যায় সেখানে।

রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল আলম দোলন জানান।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এখানে একটি মেস ছিল। এই মেসে গোডাউনের কর্মচারীরা থাকত। এই মেস থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে ।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ