মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ফলাফল প্রকাশ করা হয়।

এসময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী মহাপরিচালক আল্লামা নূরুল হুদা ফয়েজীর কাছে ফলাফল হস্তান্তর করেন। ২১তম কেন্দ্রীয় পরীক্ষায় মোট ১৪ হাজার ৬শ’ ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশের হার ৯১.০৮%।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি শুকরিয়া আদায় করে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও আলোকিত সমাজ বির্নিমানে দ্বীনি শিক্ষার বিকল্প নেই।

মূলত এ উদ্দেশ্যকে সামনে রেখেই মরহুম পীর সাহেব র. গত শতাব্দীর শেষ দিকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে গেছেন। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে এ বোর্ডের মাধ্যমে হাজার হাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। তারা বোর্ডের সিলেবাস বাস্তবায়ন করছেন, প্রশিক্ষণ গ্রহণ করছেন, নিয়মতান্ত্রিকভাবে হিফজ বিভাগ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছেন। মাদরাসাগুলোর তালীম তারবিয়াতের মানোন্নয়নে বোর্ড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও দেশজুড়ে শিশুদের জন্য কুরআনী মক্তব ও বয়স্কদের জন্য কুরআন ও ফরজিয়াত শিক্ষায় ভূমিকা রাখছে।

এসময় তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, পরীক্ষক ও মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পীর সাহেব চরমোনাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কেন্দ্রীয় পরীক্ষা সুচারুরূপে আঞ্জাম দেয়ায় বোর্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও কর্মকর্তা-কর্মচারীদের শুকরিয়া জ্ঞাপন করেন। এছাড়াও তিনি দেশের সকল সচেতন মাদরাসা কর্তৃপক্ষকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে সিলেবাস বাস্তবায়ন ও নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহা. আবুল খায়ের, মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব আল্লামা মুজিবুর রহমান কালিশুরী, উপ মহা পরিচালক (প্রশাসন) মাওলানা মুহাম্মাদ শামসুদ দোহা তালুকদার, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মুফতি জ