শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ