শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন হবে। দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশ আমন্ত্রণ পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এবার কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া- এই চার দেশকে যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ এই পাঁচ দেশে সম্মেলন হবে।

আমন্ত্রণ জানানো হবে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলা করে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করে বাইডেন প্রশাসন। সেবার শতাধিক সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ