শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

আট দিনের সফরে বিকেলে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।

আট দিনের সফরে রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ এপ্রিল দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ