মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলায় হাসপাতালে অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২৬ মার্চ) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (২৭ মার্চ) সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে মজনু সেখ (৪২)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে গ্রামের আসেন। অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে মজনু হাসপাতাল থেকে বাড়ি যান। পরে বিশ্রাম না নিয়েই ক্ষেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে অসুস্থ বোধ করেন। পরে তাকে পরিবারের সদস্যরা বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। পরে রোববার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ২টায় মারা যান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ