শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ডাচ-বাংলার টাকা ছিনতাই, খুলনা থেকে গ্রেফতার মূল পরিকল্পনাকারীর দায় স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||খুলনা প্রতিনিধি||

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল। আজ রবিবার (২৬ মার্চ) দুই দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় আকাশ ছিনতাইয়ের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৪ মার্চ ঘটনার মূল পরিকল্পনাকারী আকাশকে খুলনা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর ১৫ মার্চ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর (পরিদর্শক) সাজু মিয়া।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ২১ মার্চ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ মার্চ সকালে উত্তরা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। প্রকাশ্যে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স উদ্ধারের কথা জানায় ডিবি।

এ ঘটনায় ওইদিন রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ