শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামে নামাজরত অবস্থায় আব্দুর নুর (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এশার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। সালিশি ব্যক্তিত্ব ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর নুর ২৪ মার্চ শুক্রবার রাত ৮টায় লামাপাড়া জামে মসজিদে জামায়াতে এশার ফরজ ও তারাবী নামাজ পড়তে যান।এশার নামাজের শেষ রাকা’তে তিনি দাঁড়ানো অবস্থায় পড়ে যান। এরপরে তাকে মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তারা পুরাপুরি নিশ্চিত যে, মসজিদে মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। উচ্চ রক্তচাপ ও বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আব্দুর নুর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ