বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে মঙ্গলবার রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য বৃহস্পতিবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। খবর আল আরাবিয়ার।

মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ