শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গরমে বিদ্যুৎ বিল কমানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমে ফ্যান বা এসি ছাড়া ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে ওঠে। বাড়তি ব্যবহারের কারণে বিদ্যুৎ বিলও বেড়ে যায়। তবে যদি সামান্য বুদ্ধি খাটানো যায় তাহলে বিদ্যুৎ বিল কমানো যাবে।

জেনে নিন গরমে বিদ্যুৎ বিল কমানোর উপায়:

ঘুমানোর সময় এসিতে টাইমার দিয়ে রাখুন। মোটামুটি ঘণ্টা দুয়েকে এসি চালানো থাকলেই ঘর ঠান্ডা হয়ে যাবে। তারপর আর এসির দরকার হয় না। তবে ঘুমিয়ে পড়লে অনেকেই পরে উঠে আর এসি বন্ধ করেন না। ফলে সারারাতই এসি চলে। এতে বিদ্যুৎ বিল বেশি আসাটাই স্বাভাবিক।

ঘরের তাপমাত্রা যত বেশি হবে ততই কুলার বা এ ধরনের যন্ত্র ঘর ঠান্ডা করবে দ্রুত। সেক্ষেত্রে বেশি সময় ধরে এসি চালানোরও প্রয়োজন পড়বে না। ফলে বিদ্যুৎ বিলও কমবে।

এ জন্য ঘরে মোটা পর্দা লাগান। এতে বাইরের গরম হাওয়া ও আলো কম আসবে। ফলে ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে।

এসির তাপমাত্রা অবশ্যই ২৪-২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। সারারাত যদি এসি চালু রাখতে চান তাহলে ঘুমনোর আগে এসি স্লিপ মুডে দিয়ে রাখুন। এতে বিদ্যুৎ কম পুড়বে।

যেকোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি পুরোনো হয়ে গেলে তার গুণমান খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে একই যন্ত্র ব্যবহার করলে তা ধীরে ধীরে খারাপ হতে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রেও একই ব্যাপার। বেশি পুরোনো হয়ে গেল বিদ্যুৎ পুড়ে বেশি। এতে বিলও বেশি আসে।

নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। না হলে ফিল্টারে জমে থাকা ময়লা বা ঝুলের কারণে বিদ্যুৎ বেশি পুড়বে। তাই বিদ্যুৎ খরচ কমাতে এসির ফিল্টার পরিষ্কার রাখাও জরুরি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ