মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এবার বন্যার আঘাত তুরস্কে, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প দুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে। এতে তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বুধবারও বৃষ্টি অব্যাহত ছিলো।

তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে।

অন্যদিকে, আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষের প্রাণ যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ