সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ঘরোয়া উপায়ে মশা তাড়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

তবে ইচ্ছা করলে মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারেন। যার সাহায্যে সহজেই মশা তাড়াতে পারেন।
যেমন,

তুলসিগাছ: টবে, জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলসিগাছ লাগিয়ে রাখুন। দেখবেন মশা পালাবে।

কর্পূর: কর্পূরের গন্ধ একদমই সহ্য করতে পারে না মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের টুকরো একটি ছোট বাটিতে রেখে পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দু’দিন পর পানি পরিবর্তন করুন।

নিম তেল: নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।

রসুন: রসুনকে বলা হয় মশার যম। কয়েকটি রসুনের কোয়া থেঁতলে জলে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই জল সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।

লেবু ও লবঙ্গ: একটি বা দুইটি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।

সুগন্ধি: মশা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ