শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

সাজেকে ট্রাক খাদে পড়ে আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সিজুগছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়িপাড়া এলাকায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জন আহত হয়েছেন। জানা গেছে, আহতরা সকলেই সীমান্ত সড়ক কাজে নিয়োজিত শ্রমিক।

সোমবার (১৩ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়িতে করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, উদয়পুর সীমান্ত সড়কের কাজ করার জন্য একটি ড্রাম ট্রাকে করে প্রায় ৩০ জনের মতো শ্রমিক যাচ্ছিলেন। দাড়িপাড়া নাইন্টি ডিগ্রি এলাকায় গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা আমাদের টিম পাঠাই। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা গুরুতর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ