শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ভাববে সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ভাববে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোর বিষয় কীভাবে সুরাহা করা যায় তা নিয়ে সরকার ভাববে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এসব বলেন।

আনিসুল হক বলেন, এই আইন বাতিল করার জন্য নাগরিক সমাজ যে প্রস্তাব দিয়েছে সেসব বিষয় নিয়ে আবারও আলোচনার জন্য মার্চের ৩০ তারিখ বৈঠক বসবো।

তিনি বলেন, এই আইনের যেসব ধারা সঠিক সেগুলো সরকারের পক্ষ থেকে তুলে ধরা হবে। যেগুলো নিয়ে প্রশ্ন আছে সেগুলোর বিষয়ে আরও কথা বলবো তাদের সাথে।

সভা শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনের কয়েকটি ধারা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এটি নিয়ে আরও আলোচনা করতে হবে। এসময় আগামী এপ্রিল মাসের ৬ তারিখ এই আইনটি নিয়ে আইনমন্ত্রীর সাথে আবারও বৈঠক করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেকগুলো ধারা নিয়ে নাগরিক সমাজ উদ্বিগ্ন। তাই এই আইনটি বাতিল করার প্রস্তাব দেয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ