শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

জানা যাবে যেভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুর দেড়টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।

যেভাবে জানা যাবে ফলাফল

তিনভাবে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ