মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

৪৮ ঘণ্টায় দেউলিয়া যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, গতকাল শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এসভিপি দেউলিয়া হয়ে গেছে বলে জানা যায়।

নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপ তাদের শেয়ার বাড়িয়েছে। এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দেন।

যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি। ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা হিসেবে বিবেচিত হতো।

খবরে বলা হয়, এসভিপির তারল্য সংকটের মধ্যে কোম্পানিগুলো ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নেয়। গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে সিলিকন ভ্যালি ব্যাংক এমন গুজবের পর থেকে কোম্পানিগুলো অর্থ ফেরত নিতে শুরু করে। গ্রাহকরাও নিজেদের জমাকৃত অর্থ ব্যাংকে থেকে তুলে নেয়। এতে খালি হয়ে যায় ব্যাংকের ভল্ট।

ব্যাংক দেউলিয়া হলেও আগামী সোমবার (১৩ মার্চ) সকাল নাগাদ বিমা করা আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি। তারা আরও জানায়, বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেওয়া হবে।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এসভিবি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এপি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ