শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যাত্রাবাড়ীতে সড়কে ঝরল ২ নারীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রীতি রাণী দাস (৪৫) ও মারিয়া বেগম (৬০)।

আজ শনিবার (১১ মার্চ) সাড়ে ১২টার দিকে কাজলা নয়ানগর মোড়ে লেগুনার ধাক্কায় এবং শনির আকড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় তারা মারা যান।

প্রীতি রাণীর মেয়ে তমা রাণী জানান, তিনি অসুস্থ। তার মা প্রীতি রাণী ও ছেলে প্রতিক চন্দ্রকে নিয়ে বাসার পাশেই একটি হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে হেঁটেই বাসায় ফিরছিলেন তারা ৩ জন। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লেগুনা তার মাকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামে। তার স্বামী স্বপন চন্দ্র দাস ইট-বালু ব্যবসায়ী। বর্তমানে কাজলা হিন্দুবাড়ি এলাকায় থাকেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

নিহত মারিয়ামের ছেলে মো. এলিন হোসেন জানান, তারা বংশাল বাংলাদেশ মাঠের পাশে একটি বাড়িতে থাকেন। শুক্রবার বিকেলে তারা পরিবারের সবাই মিলে শনির আকড়ায় গিয়েছিলেন এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে। সন্ধ্যায় সেখান থেকে ফিরছিলেন তারা। শনির আকড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তার মাকে ধাক্কা দেয়। এত ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসিব জানান, অটোরিকশাটি নিয়ে চালক ঘটনার পরপরই পালিয়ে গেয়ে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ