শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।

শনিবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়েছে।
নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের মামা বাবুল আক্তার জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ