শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খেলাফে সুন্নত আমলকারি বুজুর্গ হয় কীভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তায়ালা। ইন্ডিয়ার গাঙ্গুহ শহরের অধিবাসী ছিলেন। হজরত থানবি রাহিমাহুল্লাহু তায়ালা বলতেন, ‘তিনি চিশতিয়া তরিকার অনেক বড়ো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তাঁর কোনো লিখনী শরিয়তের অনুসরণ-অনুকরণ ও তাকিদ থেকে মুক্ত নয়। যা কিছুই লেখেছেন সেখানে শরিয়তের অনুসরণ-অনুকরণ ও শরিয়তের আদেশ-নিষেধের যথাযথ পালনের প্রতি পরিপূর্ণ তাকিদ ছিলো। সুন্নত অনুসরণ-অনুকরণেও তিনি ছিলেন অনন্য। অগ্রজ।

একবারের ঘটনা, ‘হজরতের সামনে একজন আল্লাহওয়ালা বুজুর্গের আলোচনা হচ্ছিলো। যিনি শূন্যে উড়েউড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন। তখন ওই বুজুর্গের সাথে সাক্ষাত করার আগ্রহ হজরতের মধ্যে তীব্রভাবে দেখা দেয়।

তিনি তাঁর সান্নিধ্যে চলে যান। তখন ওই বুজুর্গ মাত্রই ইবাদতখানা থেকে বের হয়ে কোথাও চলে গিয়েছিলেন। তাঁকে না পেয়ে তাঁর ইবাদতখানা দেখার জন্য তিনি ভিতরে প্রবেশ করেন।

গিয়ে দেখেন ওই বুজুর্গের রুকু-সেজদার স্থানে হাত-পায়ের আঙ্গুলগুলোর ছাপ পড়ে আছে। কিন্তু ছাপের দ্বারা বুঝা যায়, তিনি সুন্নত তরিকায় রুকু-সেজদা করেননি। তখন তিনি মন্তব্য করেন, ‘যে ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করে সে আবার কেমন বুজুর্গ? কোথাও উড়েউড়ে যাওয়া এটি মানুষের আহামরি কোনো কিছু অর্জন করে ফেলা নয়।’

এই বলে তিনি ওই বুজুর্গের সাথে দেখা না করেই ফিরে আসেন।

সূত্র: তাজকিরায়ে আকাবিরে গাঙ্গুহ: খ. ১, পৃ. ১৫৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ