মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় সুস্থ ১ লাখ ৭৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪০৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন।

বুধবার (৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

এছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৬০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

একইসময়ে পেরুতে আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ জন। তিউনিসিয়া আক্রান্ত হয়েছে ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জন। ত্রিনিদাদ ও টোবাগোতে আক্রান্ত হয়েছে ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ৩১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬ হাজার ৭১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৪৯৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ