শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ব্রিজ ভাঙায় সাজেকে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ ভেঙে গাড়ি চলাচল বন্ধ হয়েছে। এ ঘটনায় দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে সাজেক ফেরত পর্যটকরা দুর্ভোগে পড়েছে। তবে ছোট আকারের যান পিকআপ বা চান্দের গাড়ি থানা বাজার দিয়ে চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজের শেষাংশে গিয়ে ট্রাকসহ ধসে পড়ে। এতে করে পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজ ভেঙে নদীতে পড়ে। তবে ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর প্রায় অর্ধশতাধিক যান দুই পাড়ে আটকা পড়ে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্যে অনুরোধ করেছেন।

তিনি বলেন, বিকল্প হিসেবে সাজেক ফেরত পর্যটকদের গাড়ি থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ