বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

এবার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, বহু হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুই জন নারী।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস।

এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ