মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানী ঢাকার মগবাজারে প্রথমবারের মত রোজায় চিকিৎসা সংক্রান্ত বিধিবিধান বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (৩ মার্চ) শুক্রবার সকাল ৯.৩০ টায় মগবাজার কনভেনশন হলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বায়োমেডিকেল এথিক্স এর উপর অফলাইন সেমিনার। এবারের সেমিনারের আলোচ্য বিষয় রোজা সংক্রান্ত ইসলামিক বিধিনিষেধ।

আল্লাহ সুবহানাহু তা'আলা পবিত্র কুরআনে রোজাকে ফরজ করেছেন। কিন্তু কিছু কিছু মেডিকেল কন্ডিশনে রোজা ভঙ্গ হয়ে যায় এবং এরূপ পরিস্থিতি দয়াময় আল্লাহ মানুষকে রোজা থেকে বিরতিও দিয়েছেন। একজন ডাক্তার হিসেবে কখন, কোন অবস্থায় একজন রোগী রোজা রাখবেন না এবং কখন, কোন অবস্থায় রোজা ভেঙ্গে যায় সেটা রোগীদেরকে জানাতে হয় এবং তাদের জানানোর পূর্বে আমাদের নিজদেরকে তা জানতে হয়। এ সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচন অনুষ্ঠান সাজানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা হবে। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ এইচ এম মুহতাসিম বিল্লাহ। এছাড়া র‍্যামফিট প্রতিষ্ঠার পেছনে গল্প, র‍্যামফিট এর স্বপ্ন, এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখবেন র‍্যামফিটের প্রতিষ্ঠাতা ডা. মো. শরীফুল ইসলাম শিশির।

এরপর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ডা. মো. আশরাফুল আলম, চীফ একাডেমিক কোঅর্ডিনেটর, র‍্যামফিট। এরপর বিশেষ বক্তব্য রাখবেন ডা.মুফতি ইসমাইল হোসেন, শরীয়াহ উপদেষ্টা, র‍্যামফিট।

এরপর পরবর্তী আধা ঘন্টা সময় উন্মুক্ত থাকবে আলেম উলামাগণের জন্য যাতে করে উনারা মূল প্রবন্ধের উপরে আলোচনা-পর্যালোচনা করতে পারেন। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা হতে এবং শেষ হবে দুপুর ১২.৩০ টায়।

উক্ত আলোচনা সভায় চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং আলেম ওলামারা উপস্থিত থাকতে পারবেন। আসন্ন রমজানে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে রোজা সংক্রান্ত বিধিনিষেধ গুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই উক্ত আলোচনা সভার মূল উদ্দেশ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ