শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

টাঙ্গাইলে পিকআপভ্যান উল্টে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন নারী-পুরুষ। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জামালপুর থেকে পিকআপ ভ্যানে করে ২০/২২ জন নারী-পুরুষ সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিলেন। পথে আনালিয়াবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেক নারীর মৃত্যু হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ