শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রচলিত ভুল: যে তারিখে জন্ম সে তারিখে বিবাহ করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কিছু মানুষের ধারণা, যে তারিখে জন্ম সে তারিখে বিবাহ করা যাবে না। তাহলে অমঙ্গল হবে।

আসলে এটি একটি কুসংস্কার; যা হিন্দু সমাজ থেকে মুসলিমদের মাঝে ছড়িয়েছে। তাদের অনেকে মনে করে, জন্মের তারিখে এমনকি জন্মের মাসে বিবাহ করলে ব্যক্তির ধনপুত্র নাশ হয়। সে মহাদুঃখে দিনপাত করতে থাকে। এ বিশ্বাস থেকেই তারা জন্মদিনে অথবা জন্মমাসে বিবাহ থেকে বিরত থাকে।

এভাবে হিন্দু সমাজ থেকে আমাদের সমাজে শুভ-অশুভ দিনের ধারণা অনুপ্রবেশ করেছে; অমুক দিনে বিবাহ করা যাবে না, আমুক মাসে বিবাহ করা যাবে না ইত্যাদি।

কোনো মুমিন এজাতীয় বিশ্বাস রাখতে পারে না। মুমিনের বিশ্বাস তো হল, কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তা কোনো দিন-তারিখের সাথে যুক্ত নয়। তেমনি ইসলামে শুভ-অশুভ দিন বলেও কিছু নেই। শুভ-অশুভ তো মানুষের আমল দ্বারা নির্ধারিত হয়। সব দিনই শুভ; যদি তাতে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলা হয়। আর অশুভ-অকল্যাণকর তো ঐ সময়, যাতে আল্লাহর নাফরমানী করা হয়।

আল্লাহ আমাদের সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন।

সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ