মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

বিশ্বজুড়ে করোনায় সুস্থ ১০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬১৪ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ১ হাজার ৬২৬ জন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১২ জন এবং মারা গেছেন ৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। গ্রিসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ১১ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন এবং মারা গেছেন ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৬৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৫ লাখ ২ হাজার ৮৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ