শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ওই প্রতিনিধিদল শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সামরিক প্রতিনিধি দলে থাকা ব্যক্তিরা হলেন অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন।

দেশের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আলাদাভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশে রওনা হন।

ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পরে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে রওনা হন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ