মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

এরদোগান পুতিনের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ফোনালাপে তুর্কি নেতা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন এরদোগান।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় গতকাল শুক্রবারের ওই বিবৃতিতে বলেছে, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনে আরও প্রাণহানি ও ধ্বংস ঠেকাতে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইস্তান্বুলে সম্পাদিত শস্য চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে তুরস্কের আন্তরিক ইচ্ছা প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আঙ্কারা এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ওই শস্য চুক্তি হয়। ইস্তান্বুলে সম্পাদিত চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার কথা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আগের চুক্তিটি স্থগিত হয়ে যায়।

এ ছাড়া তুরস্কে সম্প্রতি আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে সংহতি প্রকাশের জন্য রুশ নেতাকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।

একই দিন রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন তুর্কি নেতা। এ সময় সাম্প্রতিক ভূমিকম্পের পর আঙ্কারার প্রতি সংহতি প্রকাশ করায় জেলেনস্কিকে ধন্যবাদ দেন এরদোগান।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ