মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির গুজরাটের সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত। বিচারপতি রানা জাহিদ এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আগামী ৭ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসভায় দেয়া একাধিক বক্তব্যে দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২০২২ সালের আগস্ট মাসে রানা সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসীবাদবিরোধী ধারায় একটি মামলা দায়ের করা হয়। শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন।

প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ তার বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই মামলা দায়েরের পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ