শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শয়তান থেকে বেঁচে থাকার ১০ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান আল্লাহ সর্বশক্তিমান। তিনি এক-অদ্বিতীয়, অনাদি, অনন্ত, চিরস্থায়ী ও চিরঞ্জীব। তিনিই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা, আইনদাতা, বিধানদাতা। আল্লাহতায়ালা মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহতায়ালা বলেন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনো মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর-রাহমান : ১৪-১৬)

প্রকাশ্য শত্রু শয়তানের ধোঁকা, প্ররোচণা ও প্রভাব থেকে থেকে বাঁচতে কিছু আমলের কথা উল্লেখ করা হলো:

১. ইখলাস (ইখলাস মানে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা)। -সুরা সোয়াদ : ৮২

২. খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। -সহিহ মুসলিম : ২০১৮

৩. ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। -সহিহ মুসলিম : ২০১৮

৪. ওয়াশরুমে প্রবেশের আগে দোয়া পড়া। -সহিহ বোখারি : ৪৫১১

৫. ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। -আবু দাউদ : ৫০৯৫

৬. নামাজের কাতারের মধ্যখানে ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। -সুনানে আবু দাউদ : ৬৬৫

৭. হাই উঠলে হাত দ্বারা মুখ বন্ধ করা। -সহিহ বোখারি : ৬২২৬

৮. সন্ধ্যার সময় ঘরের দরজা-জানালা বন্ধ করা ও বাচ্চাদের আটকে রাখা। -সহিহ বোখারি : ৫১৪৮

৯. একবার/দশবার/এক শ’ বার পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। -সহিহ বোখারি : ৬৪৩

১০. সবসময় আল্লাহর আশ্রয় কামনা করা। -সুরা আরাফ : ২০০

আল্লাহতায়ালা সবাইকে আমলগুলো করার তওফিক দান করুন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ